বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৬৭৪ জন বরিশাল বিভাগের তিন জেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, উদ্বেগ রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে প্রত্যাবাসন: শামা ওবায়েদ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী পর্যটন কার্নিভালের জন্য ঝাউবাগানের গাছ কাটা হয়নি: প্রশাসন প্রশাসনের একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত শি-ট্রাম্প-পুতিনের নজিরবিহীন বৈঠক ঘিরে বিশ্বজুড়ে আলোচনা মক্কার ক্লক টাওয়ারের ঝুলিতে আরও দুটি গিনেস রেকর্ড একনেকে ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা
  • রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি

    রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় ঘরবাড়ি কেঁপে ওঠে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ধারাবাহিক হামলার মধ্যে বুধবার (১৮ নভেম্বর) এ ঘটনা ঘটল।

    এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, দেশটির আকাশসীমায় দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সৌদি আরবের সামরিক, বেসামরিক ও তেল অবকাঠামো লক্ষ্য করে হুথিদের সাম্প্রতিক হামলার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে।

    রিয়াদের বাসিন্দারা জানান, বিস্ফোরণের আগে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। সাধারণত বিমান হামলার আশঙ্কা দেখা দিলে মোবাইল ফোনে যে সতর্কবার্তা পাঠানো হয়, এবার তা-ও আসেনি।

    নগরীর উত্তরাঞ্চলের এক বাসিন্দা এএফপিকে বলেন, বিস্ফোরণটি ছিল অত্যন্ত শক্তিশালী। কোনো সতর্কতা ছাড়াই এমন শব্দ শুনে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণের তীব্রতায় তাঁর বাড়ির সব দরজা একসঙ্গে খুলে যায় এবং মুহূর্তের জন্য বিদ্যুৎ চলে যায়।

    বিস্ফোরণের সুনির্দিষ্ট স্থান তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা নগরীর উত্তর-পূর্বাঞ্চলে রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি ধোঁয়া উড়তে দেখেছেন বলে জানিয়েছেন।

    এ ঘটনার কয়েক মিনিট পর সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে রিয়াদ অঞ্চলের দিকে ধেয়ে আসা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এর আগে একই অঞ্চলের দিকে আসা আরেকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথাও জানিয়েছিল জোটটি।

    সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েমেন সীমান্তসংলগ্ন দক্ষিণাঞ্চলের জাজান, নাজরান ও খামিস মুশাইত এলাকায় প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

    ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে জোটের ওপর হামলা জোরদার করেছে হুথিরা।

    বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সংঘাত কিছুটা স্তিমিত থাকলেও সম্প্রতি তা আবার বেড়েছে। যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর হুথিরা ব্যাপক ভূখণ্ড দখল করেছে এবং সরকারের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের কাছাকাছি পৌঁছেছে।

    জাতিসংঘের তথ্য অনুযায়ী, গ্রীষ্মকাল থেকে চলমান লড়াইয়ে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ।

    সূত্র: এএফপি


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন