বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উদ্যাপন উপলক্ষে তিন কোটি টাকার সরকারি অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত এ অনুদানের চেক বুধবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার বড়দিন উপলক্ষে অনুদানের পরিমাণ এক কোটি টাকা বাড়ানো হয়েছে। গত বছর এ খাতে দুই কোটি টাকা দেওয়া হয়েছিল। এবার উৎসব উদ্যাপনে সহায়তার জন্য অনুদানের পরিমাণ বাড়িয়ে তিন কোটি টাকা অনুমোদন করেন প্রধানমন্ত্রী।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংসদ সদস্য ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ খ্রিষ্টান সম্প্রদায়ের শীর্ষ প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।