রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিগ্রির সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু, যা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় বেক্সিমকোতে ফিরল ক্রেতা, আধাঘণ্টায় প্রায় ১০০ কোটি টাকার লেনদেন মার্কিন ঘাঁটি নিয়ে নতুন হুমকি ইরানের মেসির রেকর্ডে উজ্জ্বল আর্জেন্টিনা, শতভাগ জয় নিয়ে নকআউটে রামপুরা হত্যাকাণ্ডে হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড লন্ডন হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর গুজব: বাংলাদেশ হাইকমিশন মেগা প্রকল্প নয়, মানবসম্পদ উন্নয়নেই গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন শুরু, আইভ্যাকের নতুন নির্দেশনা দেশজুড়ে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, উপকৃত হবে ২ কোটি ৪০ লাখ শিশু ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা
  • মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ

    মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনের চা-বিরতিতে ৩ উইকেটে ১১৬ রান তুলেছে পাকিস্তান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ১৫২ রান, হাতে রয়েছে ৭ উইকেট।

    শেষ সেশনের শুরুতেই বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। চা-বিরতির পর পঞ্চম বলেই আবদুল্লাহ ফজলকে (৬৬) এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান তাইজুল। পরের ওভারে তাসকিনের বলে সালমান আগা (২৬) গালিতে ক্যাচ দিলে পাকিস্তান চাপে পড়ে যায়। ১২১ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা।

    এর আগে পাকিস্তান লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। তাসকিন আহমেদের দুর্দান্ত ডেলিভারিতে ইমাম-উল-হক (২) উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন। এরপর মেহেদী হাসান মিরাজ বোল্ড করেন আজান আওয়াইসকে (১৫)। নাহিদ রানার গতিতে আউট হন অধিনায়ক শান মাসুদ (২)।

    তবে এরপর সালমান আগা ও আবদুল্লাহ ফজল কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। চা-বিরতির সময় তারা ৪৮ রানের জুটি গড়ে অপরাজিত ছিলেন।

    এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ বাংলাদেশের মোট লিড দাঁড়ায় ২৬৭ রান। ব্যাটিংয়ে নেমে শুরুটা ছিল আক্রমণাত্মক, তবে বড় ইনিংস খেলতে পারেননি মুশফিকুর রহিম (২২) ও লিটন দাস (১১)।

    অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করে আউট হন। এরপর দ্রুত উইকেট হারিয়ে ইনিংস থামে বাংলাদেশ।

    টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রান করলে পাকিস্তান করে ৩৮৬ রান। ফলে ২৭ রানের লিড নিয়ে ম্যাচে এগিয়ে যায় স্বাগতিকরা। এখন শেষ সেশনে তাসকিন-তাইজুলদের বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন