বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম? সন্তানকে নেক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন যেভাবে
  • অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি

    অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিউজিল্যান্ড ও পাকিস্তান সিরিজের পর আগামী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে ঘিরে ক্রিকেটারদের জন্য থাকছে বিশেষ পুরস্কারের ঘোষণা—দুই সংস্করণ মিলিয়ে সেরা পারফর্মারকে দেওয়া হবে একটি গাড়ি।

    আজ মিরপুরে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চেরির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তি অনুযায়ী ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ মিলিয়ে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হলে তিনি পুরস্কার হিসেবে একটি গাড়ি পাবেন। যদিও গাড়ির মডেল বা নির্দিষ্ট মূল্য এখনো প্রকাশ করা হয়নি।

    এর আগে বিভিন্ন সিরিজে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে মোটরবাইক দেওয়া হয়েছে, যেমন পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে সেরা হয়ে বাইক পেয়েছিলেন পেসার শরীফুল ইসলাম। তবে এবার পুরস্কার আরও বড় আকারে ফিরছে বলে মনে করছে বোর্ড।

    বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বলেন, অতীতেও ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে গাড়ি পাওয়া গেছে, যা ক্রিকেটারদের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তার মতে, বড় কোম্পানিগুলোর এমন অংশগ্রহণ বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক।

    বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন। পরের ম্যাচগুলো হবে ১১ ও ১৪ জুন। এরপর ১৭ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ, যার শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ