বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম? সন্তানকে নেক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন যেভাবে
  • সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

    সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। বৃষ্টির সম্ভাবনার কারণে ম্যাচটি ঢাকায় সরিয়ে নেওয়ার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ মে থেকে নির্ধারিত সূচি অনুযায়ী সিলেটেই হবে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টের মতো এই ম্যাচেও কোনো পরিবর্তন আনা হয়নি বাংলাদেশ দলে।

    ঘোষিত স্কোয়াডে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলে আছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস, পাশাপাশি মুমিনুল হক, মাহমুদুল হাসান ও সাদমান ইসলাম।

    বোলিং আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। স্পিন বিভাগে আছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। এছাড়া দলে রাখা হয়েছে তরুণ ব্যাটার তানজিদ হাসান ও অমিত হাসানকেও।

    অপরিবর্তিত এই দল নিয়েই সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে লক্ষ্য থাকবে ঘরের মাঠে ভালো ফল আদায় করা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ