বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম? সন্তানকে নেক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন যেভাবে
  • শেষ দিনের লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ

    শেষ দিনের লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিরপুর টেস্টের শেষ দিনে রোমাঞ্চকর অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ-পাকিস্তান লড়াই। স্বাগতিকদের দেওয়া ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে পাকিস্তান। প্রথম সেশনে চার ওভার ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে ৬ রান সংগ্রহ করেছে সফরকারীরা।

    ম্যাচ জিততে পাকিস্তানের প্রয়োজন আরও ২৬২ রান, আর বাংলাদেশের দরকার ৯টি উইকেট।

    লক্ষ্য তাড়ার শুরুতেই পাকিস্তানকে ধাক্কা দেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারেই গুড লেংথের বলে খোঁচা মেরে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন ওপেনার ইমাম উল হক। পাঁচ বলে ২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

    এর আগে সকালে দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তোলার চেষ্টা করেছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমকে নিয়ে ইতিবাচক শুরু করলেও তৃতীয় ওভারেই আউট হন মুশফিক। হাসান আলীর অফ স্টাম্পের বাইরের বলে মিড অফে ক্যাচ দেন তিনি। ৩৭ বলে ২২ রান করেন অভিজ্ঞ এই ব্যাটার।

    এরপর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাসও। শাহিন শাহ আফ্রিদির বাউন্সারে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ২৮ বলে ১১ রান করেন লিটন।

    একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই বাঁহাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসেও শতকের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। তবে নোমান আলীর বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

    ১৫০ বলে ৮৭ রানের দারুণ ইনিংস খেলেন শান্ত। তার ইনিংসে ছিল সাতটি চার। মাত্র ১৩ রানের জন্য দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাতছাড়া হয় তার।

    শান্ত আউট হওয়ার পর দ্রুত ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। মেহেদী হাসান মিরাজ ২৪ রান করে নোমান আলীর শততম টেস্ট শিকারে পরিণত হন। পরে তাইজুল ইসলামও দ্রুত ফিরে যান।

    শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেন তাসকিন আহমেদ। মাত্র পাঁচ বলে এক ছক্কা ও এক চারে ১১ রান করেন তিনি। তবে হাসান আলীর শর্ট বলে ক্যাচ দিয়ে ফিরলে ৯ উইকেটে ২৪০ রানেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

    ফলে দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য দাঁড়ায়। সফরকারীদের হয়ে দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট নেন হাসান আলী ও নোমান আলী।

    এখন শেষ দিনের লড়াইয়ে পাকিস্তান কতটা আক্রমণাত্মক ব্যাটিং করে এবং বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে পারে কি না, সেটিই দেখার অপেক্ষা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ