বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম? সন্তানকে নেক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন যেভাবে
  • বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই গোল করে নজর কাড়লেন নেইমার

    বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই গোল করে নজর কাড়লেন নেইমার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিফা বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পাওয়ার পর মাঠেও আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ব্রাগান্তিনোর বিপক্ষে গোল করে সান্তোসকে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন তিনি।

    ম্যাচের আগে টানা তিন ম্যাচে জয়হীন ছিল সান্তোস। দুটি ড্র এবং একটি হারের পর দলকে জয়ের পথে ফেরাতে নেতৃত্ব দেন নেইমার। তার গোলেই ম্যাচে এগিয়ে যায় সান্তোস, শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় তুলে নেয় দলটি।

    নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সান্তোস। পুরো ম্যাচে ৫৭ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে তারা। প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে মোট ১০টি শট নেয়, যার মধ্যে তিনটি ছিল লক্ষ্যে।

    অন্যদিকে ব্রাগান্তিনো ৪৩ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখলেও সান্তোসের রক্ষণ ভাঙতে পারেনি। তারা মোট আটটি শট নিলেও গোলের দেখা পায়নি।

    ম্যাচের প্রথম গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। সতীর্থ গ্যাব্রিয়েল বোন্টেম্পোর পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন নেইমার। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

    দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সান্তোস। ম্যাচের ৭৬তম মিনিটে অ্যাডোনিস ফ্রাইয়াস গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস।

    এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে সান্তোস। ১৫ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। একই সংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ব্রাগান্তিনো। আর ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পালমেইরাস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ