বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম? সন্তানকে নেক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন যেভাবে
  • বাংলাদেশ-পাকিস্তান টেস্ট বৃষ্টির কারণে স্থগিত

    বাংলাদেশ-পাকিস্তান টেস্ট বৃষ্টির কারণে স্থগিত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৃষ্টির কারণে থেমে গেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা। লাঞ্চ বিরতির পর মাঠে ফেরার কথা থাকলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং ঘন কালো মেঘের কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি।

    লাঞ্চের ৪০ মিনিট বিরতির পর খেলোয়াড়রা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে আচমকা বৃষ্টি শুরু হলে দ্রুত পিচ কাভার দিয়ে ঢেকে ফেলা হয়। এ সময় মিরপুর স্টেডিয়ামের আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং পুরো মাঠজুড়ে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়।

    এর আগে দিনের প্রথম সেশনে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। দুই ওপেনারের উইকেট হারালেও ইনিংস সামাল দেন মমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

    লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৯৩ রান। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়ায় সব মিলিয়ে পাকিস্তানের চেয়ে এখন ১২০ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

    লাঞ্চ বিরতির সময় মমিনুল হক ৩৭ এবং নাজমুল হোসেন শান্ত ৩৪ রানে অপরাজিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ