বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম? সন্তানকে নেক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন যেভাবে
  • বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি সঞ্জয়

    বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি সঞ্জয়
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। আসন্ন বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। বিশ্বসংগীতের বড় বড় তারকাদের সঙ্গে একই মঞ্চে তার উপস্থিতির খবর প্রকাশের পর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

    আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন করেছে ফিফা। স্বাগতিক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে ফুটবল, সংগীত ও সংস্কৃতির বৈশ্বিক মিলনমেলা তৈরি হবে।

    প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হবে ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে। সেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরুর আগে মঞ্চ মাতাবেন জে বালভিন ও টাইলা।

    পরদিন ১২ জুন কানাডার টরন্টোতে কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। একই মঞ্চে থাকবেন বলিউড তারকা নোরা ফাতেহিও।

    একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কেটি পেরি, কে-পপ তারকা লিসা এবং টাইলা।

    ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর মতে, বিশ্বকাপ শুধু ফুটবল নয়, এটি বিশ্ব সংস্কৃতির বৃহৎ উদযাপন। তিনটি শহরের উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বকে এক অনন্য বিনোদনের মঞ্চে পরিণত করবে।

    এদিকে বিশ্বকাপের অফিসিয়াল থিম সং নিয়েও শুরু হয়েছে উত্তেজনা। শাকিরা ও বার্না বয়ের গাওয়া গানটি এবারের আসরের মূল সুর হিসেবে ব্যবহৃত হবে বলে জানিয়েছে ফিফা।

    মোট ১০৪ ম্যাচের এই বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আর উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের একজন শিল্পীর উপস্থিতি দেশীয় সংগীতাঙ্গনে বাড়তি গর্বের বিষয় হয়ে উঠেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ