বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম? সন্তানকে নেক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন যেভাবে
  • মাত্র ৪ রানে ৩ উইকেট, ম্যাচে দারুণ প্রত্যাবর্তন বাংলাদেশের

    মাত্র ৪ রানে ৩ উইকেট, ম্যাচে দারুণ প্রত্যাবর্তন বাংলাদেশের
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিরপুর টেস্টে একসময় পুরো নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের হাতে। মাত্র ১ উইকেট হারিয়ে ২০০ রানের গণ্ডি পেরিয়ে শক্ত অবস্থানে ছিল সফরকারীরা। তবে তৃতীয় দিনে বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরে আসে।

    সেঞ্চুরিয়ান আজান আওয়াইসকে ফিরিয়ে প্রথম ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। এরপর ২২৬ থেকে ২৩০ রানের মধ্যে পাকিস্তানের আরও তিন ব্যাটারকে আউট করে ম্যাচে ফেরার পথ তৈরি করে বাংলাদেশ।

    রোববার (১০ মে) তৃতীয় দিনে ১৫৩ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ২১ বছর বয়সী আজান আওয়াইস। তিনি ১৬৫ বলে ১৪টি চারের সাহায্যে ১০৩ রান করে তাসকিনের শিকার হন।

    আরেক ওপেনার ও অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ফজলও ১০১ বলে ফিফটি পূর্ণ করেন। তিনি ৬০ রান করে মেহেদী হাসান মিরাজের বলে মিড অনে ক্যাচ দিয়ে আউট হন।

    তাসকিনের দ্বিতীয় শিকার হন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে শর্ট পয়েন্টে ক্যাচ দেন তিনি। করেন মাত্র ৯ রান।

    এরপর মিরাজ লেগ বিফোরের ফাঁদে ফেলেন নতুন ব্যাটার সৌদ শাকিলকে। রিভিউ নিয়েও রক্ষা পাননি তিনি এবং শূন্য রানে ফিরে যান।

    মধ্যাহ্ন বিরতির সময় পাকিস্তান ৭১ ওভার শেষে ৫ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে। তাসকিন নেন ২ উইকেট এবং মিরাজ শিকার করেন ৩ উইকেট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ