রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়েতে ১০০ অতিথির বেশি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব ডিগ্রির সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু, যা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় বেক্সিমকোতে ফিরল ক্রেতা, আধাঘণ্টায় প্রায় ১০০ কোটি টাকার লেনদেন মার্কিন ঘাঁটি নিয়ে নতুন হুমকি ইরানের মেসির রেকর্ডে উজ্জ্বল আর্জেন্টিনা, শতভাগ জয় নিয়ে নকআউটে রামপুরা হত্যাকাণ্ডে হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড লন্ডন হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর গুজব: বাংলাদেশ হাইকমিশন মেগা প্রকল্প নয়, মানবসম্পদ উন্নয়নেই গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন শুরু, আইভ্যাকের নতুন নির্দেশনা দেশজুড়ে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, উপকৃত হবে ২ কোটি ৪০ লাখ শিশু
  • টরন্টোর বিপক্ষে দুর্দান্ত মেসি, গড়লেন নতুন রেকর্ড

    টরন্টোর বিপক্ষে দুর্দান্ত মেসি, গড়লেন নতুন রেকর্ড
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আবারও নিজের অসাধারণ পারফরম্যান্সে ফুটবল বিশ্বকে মুগ্ধ করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার এক গোল ও দুই অ্যাসিস্টে মেজর লিগ সকারে (এমএলএস) টরন্টো এফসিকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি সিএফ।

    পুরো ম্যাচজুড়ে দারুণ ছন্দে ছিলেন মেসি। তার নিখুঁত পাস থেকে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ, যা অনেকের কাছেই বার্সেলোনার স্বর্ণালী দিনের স্মৃতি ফিরিয়ে আনে।

    এছাড়া মেসির আরেকটি চমৎকার অ্যাসিস্ট থেকে এমএলএসে নিজের প্রথম গোলের দেখা পান সার্জিও রেগুইলন।

    ম্যাচের শেষদিকে নিজেও গোল করে দলের জয় নিশ্চিত করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ফুটবলার।

    এই ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন মেসি। মেজর লিগ সকারের ইতিহাসে দ্রুততম ফুটবলার হিসেবে ১০০ গোল অবদানের রেকর্ড গড়েছেন তিনি।

    Inter Miami FC Soccer News & Videos ...

    চলতি মৌসুমে এখন পর্যন্ত মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯, সঙ্গে রয়েছে ৩টি অ্যাসিস্ট। আর পেশাদার ফুটবল ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা পৌঁছেছে ৯০৭-এ।

    ফুটবল বিশ্লেষকদের মতে, বয়স ৩৮ হলেও মেসির পারফরম্যান্স এখনো বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে সমানতালে প্রতিযোগিতা করার মতোই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন