রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪৩০ নিম্ন আয়ের মানুষের জন্য ৫৮ এলাকায় এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা জোড়া অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিলেন এমপি প্রস্তাবিত বাজেটকে ‘ঐতিহাসিক’ বললেন আমান উল্লাহ আমান আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়েতে ১০০ অতিথির বেশি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব ডিগ্রির সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু, যা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় বেক্সিমকোতে ফিরল ক্রেতা, আধাঘণ্টায় প্রায় ১০০ কোটি টাকার লেনদেন মার্কিন ঘাঁটি নিয়ে নতুন হুমকি ইরানের
  • ক্রিকেট তারকা মুশফিকুর রহিমের জন্মদিন আজ

    ক্রিকেট তারকা মুশফিকুর রহিমের জন্মদিন আজ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম আজ ৩৯ বছরে পা রেখেছেন। জন্মদিন উপলক্ষে সকালেই সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে কেক কেটে বিশেষ মুহূর্ত উদযাপন করেন তিনি। পরে সেই কেক মাঠের গ্রাউন্ডসম্যানদের মধ্যেও ভাগ করে দেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

    শনিবার (৯ মে) পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ৪৮ রানে অপরাজিত অবস্থায় মাঠে নামেন মুশফিক। দিনের শুরুতেই তিনি টেস্ট ক্যারিয়ারের ২৯তম অর্ধশতক তুলে নিয়ে নিজের জন্মদিনকে আরও স্মরণীয় করে তোলেন।

    দীর্ঘ ক্যারিয়ারে বহু কঠিন পরিস্থিতিতে দলকে পথ দেখানো এই ব্যাটসম্যানকে ভক্তরা ভালোবেসে ডাকেন “মিস্টার ডিপেন্ডেবল”। জন্মদিনের ম্যাচেও তার ব্যাট থেকে বড় ইনিংসের প্রত্যাশায় রয়েছে পুরো দেশ।

    ১৯৮৮ সালের ৯ মে বগুড়ায় জন্মগ্রহণ করেন মুশফিকুর রহিম। ২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় তার। পরে ২০০৬ সালের ৬ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়।

    বাংলাদেশের হয়ে তিনি দীর্ঘদিন ধরে ব্যাটিং ও উইকেটকিপিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই তার রয়েছে অসংখ্য স্মরণীয় পারফরম্যান্স। দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়েন মুশফিক। টেস্টে একাধিক ডাবল সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যানও তিনি।

    ওয়ানডে ক্রিকেটে তার রয়েছে হাজারো রানের সংগ্রহ, পাশাপাশি টেস্টে রয়েছে বহু সেঞ্চুরি ও অর্ধশতক। টি-টোয়েন্টিতেও বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

    জন্মদিনে তার এই বিশেষ দিনে সতীর্থ, ভক্ত এবং ক্রিকেট সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ