বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম? সন্তানকে নেক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন যেভাবে
  • বাংলাদেশ অধ্যায়ের ইতি টেনে আবেগঘন বিদায় বার্তা দিলেন কোচ ক্যাবরেরা

    বাংলাদেশ অধ্যায়ের ইতি টেনে আবেগঘন বিদায় বার্তা দিলেন কোচ ক্যাবরেরা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে হ্যাভিয়ের ক্যাবরেরার অধ্যায় শেষ হয়েছে। গত ৩০ এপ্রিল তার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চুক্তির মেয়াদ শেষ হয় এবং তা আর নবায়ন করা হয়নি। প্রায় চার বছর দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়ার পর আবেগঘন বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন এই স্প্যানিশ কোচ।

    ২০২২ সালের জানুয়ারিতে বাংলাদেশের দায়িত্ব নেওয়া ক্যাবরেরার অধীনে জাতীয় দল মোট ৩৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১০টি জয়, ১০টি ড্র এবং ১৯টি হারের রেকর্ড রয়েছে। তার সময়েই দীর্ঘদিন পর কিছু উল্লেখযোগ্য সাফল্য পায় বাংলাদেশ ফুটবল।

    বিদায়ী বার্তায় ক্যাবরেরা বলেন, জাতীয় দলের প্রধান কোচ হিসেবে তার যাত্রা শেষ হলেও এই সময়ের স্মৃতিগুলো তার কাছে বিশেষ হয়ে থাকবে। চার বছর চার মাস দায়িত্ব পালন করে তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধান কোচ হিসেবে দায়িত্ব শেষ করেছেন।

    তিনি আরও উল্লেখ করেন, এই সময়ে দল মাঠে ও মাঠের বাইরে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। দর্শকে ভরা স্টেডিয়ামে খেলা, স্মরণীয় ম্যাচ এবং ভক্তদের সমর্থন—সবকিছুই তার কাছে বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে।

    ক্যাবরেরার অধীনে বাংলাদেশ ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠে এবং দুই দশকের বেশি সময় পর ভারতের বিপক্ষে জয় পায়। এছাড়া ফিফা র‌্যাংকিংয়েও উন্নতির ছাপ দেখা যায়।

    তিনি দাবি করেন, তার সময়েই ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে। এই সময়ে ২১ জন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় জাতীয় দলে অভিষেক করেছেন, যা দলকে তরুণ ও সম্ভাবনাময় হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে।

    সবশেষে বাংলাদেশের ফুটবলের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্যাবরেরা তার এই অধ্যায়কে গর্বের অংশ হিসেবে উল্লেখ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ