বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম? সন্তানকে নেক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন যেভাবে
  • এভারটনের কাছে ড্র করে শিরোপার সমীকরণে পিছিয়ে গেল ম্যানচেস্টার সিটি, এগিয়ে আর্সেনাল

    এভারটনের কাছে ড্র করে শিরোপার সমীকরণে পিছিয়ে গেল ম্যানচেস্টার সিটি, এগিয়ে আর্সেনাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এভারটনের বিপক্ষে নাটকীয় ম্যাচে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। ৬৭ মিনিট পর্যন্ত জেরেমি ডকুর গোলে ১–০ ব্যবধানে এগিয়ে ছিল পেপ গার্দিওলার দল। কিন্তু মাত্র ১৩ মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে তারা পিছিয়ে পড়ে ৩–১ ব্যবধানে। পরে আর্লিং হলান্ড ও ডকুর দ্বিতীয় গোলে ম্যাচ ৩–৩ সমতায় শেষ করে কোনোভাবে হার এড়ায় সিটি।

    তবে এই ড্র সিটির জন্য স্বস্তির চেয়ে বড় ক্ষতি হিসেবেই দেখা হচ্ছে। কারণ এতে প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে এগিয়ে গেছে আর্সেনাল। এখন নিজেদের বাকি তিন ম্যাচ জিতলেই কোনো সমীকরণের অপেক্ষা না রেখেই ২২ বছর পর শিরোপা জিততে পারে মিকেল আরতেতার দল।

    ৩৫ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭৬, আর ৩৪ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৭১। সিটির হাতে এখন চারটি ম্যাচ বাকি, যার মধ্যে তিনটি তারা খেলবে ঘরের মাঠে—ব্রেন্টফোর্ড, ক্রিস্টাল প্যালেস ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। শেষ ম্যাচ বোর্নমাউথের মাঠে।

    অন্যদিকে আর্সেনালের বাকি তিন ম্যাচ—ওয়েস্ট হাম ও বার্নলির বিপক্ষে ঘরের মাঠে এবং শেষ ম্যাচ ক্রিস্টাল প্যালেসের মাঠে।

    গাণিতিকভাবে এখনো সিটির সুযোগ থাকলেও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নেই। সিটি সর্বোচ্চ ৮৩ পয়েন্টে পৌঁছাতে পারে, আর আর্সেনাল শেষ তিন ম্যাচ জিতলে ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করবে। গোল ব্যবধানেও কিছুটা এগিয়ে আছে আর্সেনাল।

    বিশেষ কিছু সমীকরণে ১৩ মে-তেই শিরোপা নিশ্চিত হতে পারে আর্সেনালের, যদি তারা জেতে এবং সিটি পরপর দুই ম্যাচে হেরে যায়। তবে দুই দলই যদি ধারাবাহিকভাবে জেতে, তাহলে শিরোপা নির্ধারণ গড়াবে শেষ রাউন্ড পর্যন্ত।

    ম্যাচ শেষে পেপ গার্দিওলা বলেন, ফলটা জয়ের মতো না হলেও হার এড়ানো গেছে, তবে শিরোপার নিয়ন্ত্রণ এখন আর তাদের হাতে নেই।

    এদিকে সাবেক আর্সেনাল তারকা থিয়েরি অঁরি মনে করেন, এখন সবকিছুই আর্সেনালের নিয়ন্ত্রণে, তবে এখনই উদ্‌যাপনের কিছু নেই, কারণ মৌসুম এখনো শেষ হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ