বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • প্রতিদিনের যেসব কাজ মাইগ্রেনকে করে তীব্র

    প্রতিদিনের যেসব কাজ মাইগ্রেনকে করে তীব্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাইগ্রেন হলো একটি জটিল ধরনের মাথাব্যথা, যা শুরু হলে নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যায়। অনেক সময় এটি ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে, আবার কয়েক দিনের মধ্যে পুনরায় ফিরে আসে। আলো, শব্দ এমনকি সাধারণ পরিবেশও বিরক্তিকর মনে হতে পারে। তবে কিছু সাধারণ অভ্যাস মাইগ্রেনকে আরও তীব্র করতে পারে।

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এসব অভ্যাস এড়িয়ে চললে মাইগ্রেনের ঝুঁকি কিছুটা কমানো সম্ভব।

    মানসিক চাপ:
    দীর্ঘদিন ধরে চাপের মধ্যে থাকা মাইগ্রেনের বড় কারণ। তাই নিয়মিত দুশ্চিন্তা কমানো এবং মানসিক শান্তি বজায় রাখা জরুরি।

    অনিদ্রা:
    যথেষ্ট ঘুম না হলে মাথাব্যথা বাড়তে পারে। প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করা উচিত।

    খাবারে অনিয়ম:
    খাবারের সময় ঠিক না রাখা বা খাবার বাদ দেওয়াও মাইগ্রেনকে উদ্রেক করতে পারে। নিয়মিত সময়মতো খাবার খাওয়া গুরুত্বপূর্ণ।

    ডিহাইড্রেশন:
    পর্যাপ্ত পানি না খাওয়ার কারণে শরীরের মিনারেলসের ঘাটতি হতে পারে, যা মাইগ্রেন বাড়াতে পারে। দিনে অন্তত দুই লিটার পানি পান করার পরামর্শ দেওয়া হয়।

    উজ্জ্বল আলো:
    প্রচণ্ড আলো মাইগ্রেন তীব্র করতে পারে। ব্যথা শুরু হলে অন্ধকার বা নীরব ঘরে বিশ্রাম নেওয়া ভালো।

    অতিরিক্ত ক্যাফেইন:
    কোনও সীমিত মাত্রায় ক্যাফেইন উপকারী হলেও বেশি কফি বা চা মাইগ্রেনের কারণ হতে পারে।

    উচ্চ শব্দ:
    জোরে গান বা শব্দ মাথাব্যথা বাড়াতে পারে। শান্ত পরিবেশে থাকা মাইগ্রেন কমাতে সহায়ক।

    বিশেষজ্ঞদের পরামর্শ, স্বাস্থ্যকর ঘুম, নিয়মিত খাবার, পর্যাপ্ত পানি ও মানসিক শান্তি বজায় রাখলে মাইগ্রেনকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন