বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • আজ প্রাক্তনকে ক্ষমা করার বিশেষ দিন

    আজ প্রাক্তনকে ক্ষমা করার বিশেষ দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাধারণত দুই নারী-পুরুষের মধ্যে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক শুরুতে আবেগে ভরপুর হয়। কিছুদিন বা দীর্ঘ সময় পর সেই সম্পর্কে ফাটল ধরতে পারে। অনেকেই এ ধরনের পরিস্থিতি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন না। সম্পর্ক ভেঙে গেলে অধিকাংশ মানুষ প্রাক্তনের প্রতি জমিয়ে রাখে অসংখ্য অভিযোগ ও তীব্র ঘৃণা—মনে হয় যেন বুকের ওপর একটি অচল পাথর চাপা পড়ে। তবে যদি প্রাক্তনকে নিঃশর্তভাবে ক্ষমা করা যায়, তাহলে ফলাফল কি ভিন্ন হতে পারে?

     আজ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর পালিত হচ্ছে ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’। ২০১৮ সালে প্রথমবারের মতো এই বিশেষ দিবসটির সূচনা হয়। মূল উদ্দেশ্য- ভাঙা সম্পর্কের কষ্ট ভুলে মানুষ যেন প্রাক্তনকে ক্ষমা করে মন থেকে হালকা হয়ে নতুন জীবনের পথে এগিয়ে যেতে পারে।

    সম্পর্ক যতই খারাপভাবে শেষ হোক না কেন, দিনের শেষে সব মানুষই শান্তি চায়। আর সেই শান্তি আসে ক্ষমার মধ্য দিয়েই। বিশেষজ্ঞদের মতে, পুরোনো ক্ষোভ ও রাগ মনের ওপর চাপ ফেলে। তাই সময় এসেছে সেই অনুভূতিগুলোকে বিদায় জানানোর।

    আজকের দিনে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাক্তনকে ক্ষমা করার বার্তা দিচ্ছেন। কেউ লিখছেন, ‘যাও, তোমাকে মাফ করে দিলাম,’ কেউ বা বলছেন, ‘অতীতের কষ্ট মুছে নতুন করে শুরু করতে চাই।’

    এই দিনটি তাই শুধু প্রেমভাঙার গল্প নয়, বরং জীবনের নতুন শুরু করার প্রেরণা। সম্পর্ক যেভাবেই শেষ হোক না কেন, প্রাক্তনকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়াই হতে পারে সবচেয়ে সুন্দর প্রতিশোধ।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন