রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮
  • মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল 

    মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে লাগাতার ৩ দিন ধর্ষণের ঘটনায় প্রতিবাদ ও ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইসলাম ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। 

    শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুমা কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গোল চত্বরে গিয়ে শেষ হয়। 

    বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, 'ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই', 'তুমি কে আমি কে, আশা মনি, আশা মনি', 'ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না', 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ' ইত্যাদি স্লোগান দেন। 

    বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাহিম বলেন, 'আমাদের ডিপার্টমেন্টে হিন্দু বন্ধু আছে, যাদের সঙ্গে আমাদের সবার ভালো সম্পর্ক রয়েছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই এবং মিলেমিশে চলি। কিন্তু, তাদের মধ্যে বিজিবি, 'র‌' ও ইসকন কেন্দ্রিক একটি দালাল চক্র বাংলাদেশের মা-বোনদের ইজ্জত নষ্ট করার জন্য দিনের পর দিন কাজ করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আপনারা সবাই সোচ্চার থাকবেন। কোনো ক্ষেত্রেই সামান্য ছাড় দেওয়া হবে না।'

    রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কায়েসুর রহমান বলেন, 'হিন্দুদের মধ্যে একটি শ্রেণি আছে যারা মুসলিম নারীদের টার্গেট করছে। কোনো নারী ধর্ষণ হলেই বামপন্থী অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবীরা সোচ্চার হন। ধার্মিক পর্দাশীল কোনো নারী ধর্ষণের শিকার হলে তারা চুপ করে থাকেন। আমরা সবই বুঝি, এখনই প্রয়োজন বিপ্লব পরবর্তী সময়ে তাদের বয়কট করা। আমাদের নতুন সুচিন্তাশীল অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী দরকার।' 

    উল্লেখ্য, ধর্ষণের শিকার ওই মাদ্রাসা ছাত্রীর কান্নাজড়িত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুঁসে ওঠে নেটিজেনরা। জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রীর বয়স আনুমানিক ১৩ বছর। দুই মাস আগে এই ভাড়া বাসা থেকে প্রতিবেশী সঞ্জিত বর্মণ ও তার শ্যালক লোকনাথ চন্দ্র দাসের সহযোগিতায় লোকনাথের ভাগিনা জয় কুমার দাস মেয়েটিকে কৌশলে অপহরণ করে লোকনাথের ভাড়া বাসায় নিয়ে যায় এবং জোরপূর্বক লাগাতার তিনদিন ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন