রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নেপালে রপ্তানি হলো এক হাজার ৫৭৫ টন আলু

    নেপালে রপ্তানি হলো এক হাজার ৫৭৫ টন আলু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রতিবেশি দেশ নেপালে আলুর রপ্তানির পরিমাণ দিন দিন বাড়ছেই। এই মৌসুমে একদিনে সর্বোচ্চ আলু নেপালে রপ্তানি হয় বৃহস্পতিবার। রপ্তানি হয়েছেন ১ হাজার ৫৭৫ টন আলু।

    বুধবার যায় ৮৮২ টন। স্টারিক জাতের এসব রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁয়ের বিভিন্ন এলাকা থেকে বাছাই করে নেপালে রপ্তানি করে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান। চলতি মৌসুমে এখন পর্যন্ত নেপালে আলু রপ্তানি হয়েছে ৩৩ হাজার ৭৪৭ টন আলু।

    নেপালে আলু রপ্তানি হওয়ায় বাজারে আলুর ভারসাম্য যেমন রক্ষা হচ্ছে তেমনি বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা। একই সাথে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে। ব্যবসায়িরা বলছেন ভারতে যখন রপ্তানির বাজার সংকুচিত হয়ে এসেছে ঠিক তখনি নেপালে রপ্তানির নতুন দুয়াল খুলে গেছে। 

    রপ্তানির ধারা অব্যাহত থাকলে কৃষকরা যেমন আলুর ন্যায্যমূল্য পাবেন তেমনি সরকারের আয় হবে বৈদেশিক মুদ্রা। সেই সাথে বন্দর এলাকায় শ্রমিকরা পাবেন কাজ।

    বাংলাবান্ধা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রর অতিরিক্ত উপপরিচালক নুর হাসান বলেন, নেপালে বাংলাদেশের স্টারিক জাতের আলুর চাহিদা ব্যাপক। এই মৌসুমে আজ নেপালে সর্বোচ্চ আলু রপ্তানি হয়েছে। মোট আলু রপ্তানি হয়েছে অন্তত ৩৩ হাজার টন। প্রতিদিন যেভাবে আলুর রপ্তানি বাড়ছে তা আমাদের আশা জাগাচ্ছে। এতে ব্যবসায়িরা যেমন লাভবান হচ্ছেন তেমনি বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন