মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • সূর্যেও বৃষ্টি হয়!

    সূর্যেও বৃষ্টি হয়!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সূর্যেও বৃষ্টি হয়। তবে সে বৃষ্টি আমাদের মতো জলীয় বৃষ্টি হয় নয়। সেখানে ঝরে আগুনের মতো গরম প্লাজমার বৃষ্টি। বিজ্ঞানীরা এটাকে বলেন সৌরবৃষ্টি। সূর্যের বায়ুমণ্ডলে যখন  বিশাল সৌরশিখা তৈরি হয় তখন এই বৃষ্টি হয়।

    সূর্যের বাইরের স্তরকে বলা হয় করোনা। সেখানে গরম গ্যাস বা প্লাজমা থাকে। সূর্যশিখা তৈরি হলে এই প্লাজমা চুম্বকীয় লুপে জমে। তাপমাত্রা কমে গেলে তা ঘনীভূত হয়ে ফোঁটার মতো সূর্যের পৃষ্ঠের দিকে পড়ে—এটাই সৌরবৃষ্টি।

    দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা এই অদ্ভুত বৃষ্টি নিয়ে গবেষণা করছেন। আগের মডেলে সূর্যের বায়ুমণ্ডলকে একধরনের স্থির মিশ্রণ ধরা হতো, যা দিয়ে সৌরবৃষ্টির গতি ব্যাখ্যা করা যেত না।

    হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গবেষক লুক ফুশিমি বেনাবিতজ নতুন এক মডেল তৈরি করে দেখিয়েছেন—সূর্যের প্লাজমায় থাকা উপাদান যেমন লোহা, সিলিকন ও ম্যাগনেশিয়াম পরিবর্তিত হলে ঠান্ডা হওয়ার হারও বদলে যায়। ফলে দ্রুত ঘনীভবন ঘটে, আর তখনই সূর্যে শুরু হয় প্লাজমার বৃষ্টি।

    বিজ্ঞানীদের মতে, সূর্যশিখার সময় এই উত্তপ্ত গ্যাস চুম্বকীয় পথে উপরে উঠে গিয়ে আবার ঠান্ডা হয়ে নেমে আসে। তাপমাত্রা কমে গেলে তৈরি হয় ঘন, ভারী ফোঁটা—যা সৌরবৃষ্টি নামে পরিচিত।

    এই নতুন গবেষণায় সূর্যের রহস্যময় আবহাওয়া বোঝার পথে বিজ্ঞানীরা আরও এক ধাপ এগোলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ