রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ইবিতে বহিরাগত প্রবেশ ও পুকুরে নামা নিষিদ্ধ করে মাইকিং

    ইবিতে বহিরাগত প্রবেশ ও পুকুরে নামা নিষিদ্ধ করে মাইকিং
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে শিক্ষার্থী ও বহিরাগতদের গোসল বা পানিতে নামা নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ক্যাম্পাস জুড়ে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।

    মাইকিংয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে শুক্রবার (১৭ অক্টোবর) থেকে বহিরাগত প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহ আজিজুর রহমান হলের সামনে অবস্থিত পুকুরে শিক্ষার্থী ও বহিরাগতদের পানিতে নামা ও গোসল করাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পূর্বেও এই নির্দেশ ছিল তবে পুনরায় মাইকিং করা হচ্ছে। আর পুকুরের একপাশ বন্ধ করা হয়েছে, আজকের মধ্যে অপর পাশ বন্ধ করে পাশে নোটিশ টানিয়ে দেওয়া হবে। নিষেধাজ্ঞার পরেও কেউ ঢুকলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

    প্রসঙ্গত, গত ১৭ জুলাই শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে হত্যার প্রমাণ মেলায় বিশ্ববিদ্যালয় জুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়। এই ঘটনার পর পুকুর এলাকা সংরক্ষিত ঘোষণা করে প্রশাসন শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে গতকাল (১৬ অক্টোবর) পুনরায় দুই শিক্ষার্থী সেখানে ডুবে যাওয়ার ঘটনা ঘটে, যাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন