পরীক্ষা পরিচালনার অনিয়ম, ৩৪ কেন্দ্র সচিবকে কারণ দর্শাতে বলল কারিগরি শিক্ষা বোর্ড

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) কারিকুলামের নবম ও দশম শ্রেণির পরীক্ষার ৩৪টি কেন্দ্রের সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
রোববার (৪ অক্টোবর) এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০১২’-এর ধারা ২৮ (ক) ও (ঘ) অনুযায়ী কেন সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রগুলোর অনুমোদন বাতিল করা হবে না, সে বিষয়ে লিখিত জবাব দিতে হবে।
নোটিশে সংশ্লিষ্ট ৩৪ কেন্দ্র সচিবকে আগামী ৭ অক্টোবরের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডে লিখিত জবাব পাঠাতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর বিষয়ে নীতিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন