মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ কর্মরত বা অবসরপ্রাপ্ত, শিক্ষক আমৃত্যু রাষ্ট্রের কাছে সম্মানীয়: প্রধানমন্ত্রী ৫২ বছর ধরে ১ টাকায় পড়ানো লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা ঢামেকের বাথরুমে নারীর ঝুলন্ত মরদেহ, পাশে রক্তাক্ত ছুরি বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার এআই নিয়ে ভয় কমাতে ‘সুপার ইন্টেলিজেন্স’ প্রচারের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের চুম্বকত্বের তৃতীয় রূপ অলটারম্যাগনেটিজমের প্রমাণ পেলেন বিজ্ঞানীরা আলো দিয়ে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের আবিষ্কারে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী প্লেগ গবেষণাগারে কর্মীর মৃত্যু, পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, জামায়াতের নিন্দা, গ্রেপ্তারের দাবি
  • প্লেগ গবেষণাগারে কর্মীর মৃত্যু, পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র

    প্লেগ গবেষণাগারে কর্মীর মৃত্যু, পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার ইরকুতস্ক অঞ্চলে প্লেগ জীবাণু নিয়ে গবেষণার একটি প্রতিষ্ঠানে দুর্ঘটনার পর প্রায় ২০০ জনকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই প্রতিষ্ঠানের এক নারী কর্মীর মৃত্যুর পর সতর্কতামূলকভাবে কয়েকটি চিকিৎসাকেন্দ্রে কোয়ারেন্টাইন ব্যবস্থা চালু করা হয়েছে।

    ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। রোববার (৪ অক্টোবর) ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর ইরকুতস্ক অঞ্চলের একটি প্লেগ গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার সময় ২৮ বছর বয়সী দারিয়া শিপিলোভা নিউমোনিক প্লেগের জীবাণু বহনকারী একটি টেস্ট টিউব ভেঙে ফেলেন বলে রুশ সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

    এর কয়েক দিন পর, ২৯ সেপ্টেম্বর গুরুতর নিউমোনিয়ার উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১ ও ২ অক্টোবরের মধ্যবর্তী রাতে তার মৃত্যু হয়।

    তার মৃত্যুর পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই অঞ্চলের কয়েকটি চিকিৎসাকেন্দ্রে কোয়ারেন্টাইন জারি করা হয়। একই সঙ্গে তার সংস্পর্শে আসা প্রায় ২০০ জনকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    ইরকুতস্কের গভর্নর ইগর কোবজেভ জানিয়েছেন, পর্যবেক্ষণে থাকা ব্যক্তিদের কারও মধ্যে এখন পর্যন্ত অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি। তাদের পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে বলে জানান তিনি।

    রুশ সংবাদমাধ্যমগুলোতে শিপিলোভা নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে মারা গিয়ে থাকতে পারেন বলে খবর প্রকাশিত হলেও দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এখনো বিষয়টি নিশ্চিত করেনি।

    রাশিয়ার জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ওই নারীর ‘অজ্ঞাত কারণে নিউমোনিয়া’ হয়েছিল। পরবর্তী পরীক্ষায় তার কর্মস্থলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জীবাণুর উপস্থিতিও পাওয়া যায়নি বলে দাবি করেছে সংস্থাটি। তাদের ভাষ্য অনুযায়ী, ইরকুতস্ক অঞ্চলের সামগ্রিক মহামারি পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে।

    এদিকে ঘটনা সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেন, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতির সম্ভাব্য প্রভাব ও করণীয় নিয়ে মূল্যায়ন করছে।

    যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, প্লেগ একটি সম্ভাব্য প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ। তবে দ্রুত শনাক্ত করে চিকিৎসা শুরু করা গেলে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এ রোগের চিকিৎসা সম্ভব।

    ঘটনা নিয়ে বিস্তারিত জানতে চাইলে হোয়াইট হাউসের মুখপাত্ররা মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। তবে এ বিষয়ে মন্তব্য চেয়ে করা অনুরোধের জবাব দেয়নি পররাষ্ট্র দপ্তর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন