বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj

সুনামগঞ্জ, খুলনাসহ সাত জেলায় নতুন এসপি

সুনামগঞ্জ, খুলনাসহ সাত জেলায় নতুন এসপি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হয়েছেন চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদ।

নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে। খুলনার দায়িত্ব পেয়েছেন এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

এ ছাড়া গাইবান্ধার পুলিশ সুপার জসিক উদ্দীনকে ফেনীতে এবং এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধায় পদায়ন করা হয়েছে। নওগাঁর নতুন পুলিশ সুপার হয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

প্রজ্ঞাপনে পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলির কথা জানানো হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন