বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নামাজের মধ্যে জুতা চুরি হলে নামাজ ভেঙে ধরতে পারবেন চোর? গোপালগঞ্জকে আলাদা স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: শফিকুর রহমান চার সরকারি প্রতিষ্ঠানে দুদকের অভিযান, ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল নিজে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী আবাসন খাতে দুর্নীতি-জবরদখলে জিম্মি সাধারণ ক্রেতারা: টিআইবি শীতে গোসলের সময় যে পাঁচ ভুলে ক্ষতি হতে পারে ত্বকের জোহানেসবার্গ ও কেপটাউটে ফ্লাইট চালুর বিষয় বিবেচনা করবে সরকার
  • গোপালগঞ্জকে আলাদা স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: শফিকুর রহমান

    গোপালগঞ্জকে আলাদা স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: শফিকুর রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জকে আলাদা করে স্বাধীন ঘোষণার চেষ্টায় জড়িত ব্যক্তিদের দেশদ্রোহী আখ্যা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বাধীন দেশের কোনো অংশকে আলাদা করে স্বাধীন ঘোষণা করার অধিকার কারও নেই।

    বুধবার (২৫ নভেম্বর) সকালে অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    সাম্প্রতিক গোপালগঞ্জের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফলতা বা ব্যর্থতা নিয়ে তিনি আলোচনা করতে চান না। তবে সেখানে যা ঘটেছে, তা অবিশ্বাস্য। একটি স্বাধীন দেশের মধ্যে কোনো জেলাকে আলাদা করে স্বাধীন ঘোষণার চেষ্টা যারা করেছে, আইন ও সংবিধানের দৃষ্টিতে তারা দেশদ্রোহী। দেশের কোনো অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার আইনি বা নাগরিক অধিকার কারও নেই।

    শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে আইনের আওতায় আসতে হবে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরও তিনি আপিল করেননি। বিচারিক প্রক্রিয়া চলার সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে তাঁর দেশে ফেরা উচিত ছিল।

    জামায়াত আমির বলেন, ‘তিনি আসেননি—এর মানে হচ্ছে, তিনি দেশকে ধারণ করেন না এবং আইনকেও ভয় পান।’ এখন তাঁর কোনো বক্তব্য বিশ্বাস করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

    গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, থানা হামলা ও লুটপাটের ঘটনা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, খুনের নেশা এখনো কাটেনি, ফ্যাসিবাদী চরিত্রেও পরিবর্তন আসেনি। তবে নির্যাতনে অতিষ্ঠ হয়ে জনগণই তাদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল বলে মন্তব্য করেন তিনি।

    হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত অপরাধীদের আইনের মুখোমুখি হতে হবে এবং আদালতের রায় মেনে নিতে হবে।

    জাতীয় ঐক্যের বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে তিনি অংশ নিয়েছিলেন। সেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৃহত্তর জাতীয় স্বার্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানুষের জানমাল রক্ষায় প্রয়োজন হলে একসঙ্গে কাজ করার বিষয়ে তিনি মত দিয়েছেন।

    তবে জাতীয় ঐক্যকে সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না রেখে টেকসই করার আহ্বান জানান তিনি। সংসদে ঐক্যের যে আহ্বান জানানো হয়েছে, তাকে সম্মান জানান বলেও উল্লেখ করেন জামায়াত আমির।

    ঐক্যে ফাটলের কারণ হিসেবে জনগণের রায় অস্বীকার, জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা এবং তা পাশ কাটিয়ে সংবিধান সংশোধন পরিষদ বা কমিটি গঠনের উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। এসব বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া হলে ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটবে বলে মনে করেন ডা. শফিকুর রহমান।

    এর আগে ২০ নভেম্বর অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন জামায়াত আমির। সফরে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন