বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নামাজের মধ্যে জুতা চুরি হলে নামাজ ভেঙে ধরতে পারবেন চোর? গোপালগঞ্জকে আলাদা স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: শফিকুর রহমান চার সরকারি প্রতিষ্ঠানে দুদকের অভিযান, ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল নিজে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী আবাসন খাতে দুর্নীতি-জবরদখলে জিম্মি সাধারণ ক্রেতারা: টিআইবি শীতে গোসলের সময় যে পাঁচ ভুলে ক্ষতি হতে পারে ত্বকের জোহানেসবার্গ ও কেপটাউটে ফ্লাইট চালুর বিষয় বিবেচনা করবে সরকার
  • ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

    ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা ও নির্যাতনের অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন তিনি।

    মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্জুন সিং বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশের জন্য আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে।’

    তিনি আরও বলেন, ‘প্রতিশোধ নেব। এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না।’

    সম্প্রতি বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। গত সোমবার (২৩ নভেম্বর) কলকাতায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সীমান্তে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গের অনেক মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে বসবাস করেন।

    শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের অন্তত দুই কোটি মানুষের আত্মীয় বাংলাদেশে রয়েছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা, মেঘালয় ও অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের মানুষেরও বাংলাদেশে আত্মীয়স্বজন আছেন। এ কারণে বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ উদ্বিগ্ন।

    তবে এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি তিনি। বিষয়টি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নজরে আনার চেষ্টা করবেন বলে জানান। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি শুভেন্দু অধিকারী।

    এদিকে, আগামী ১৬ ডিসেম্বর ঢাকায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে ওই বছরের ৫ আগস্ট ভারতে চলে যান তিনি। দুই বছরের বেশি সময় পর দেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা।

    সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন