বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • প্রখ্যাত খলনায়ক ও পরিচালক শাহজাদ ভোলা আর নেই

    প্রখ্যাত খলনায়ক ও পরিচালক শাহজাদ ভোলা আর নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানি সিনেমার খলনায়ক ও পরিচালক শাহজাদ ভোলা মারা গেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে পাকিস্তানের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই বর্ষীয়ান তারকা দেশীয় চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

    তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে পাকিস্তানের বিনোদন অঙ্গন এবং ভক্ত মহলে। ক্যারিয়ারের শুরু থেকেই পর্দায় খলনায়ক চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি পেয়েছিলেন তুমুল পরিচিতি। তাকে বলা হতো ললিউডের ‘আইকনিক ভিলেন’।

    পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরেই শাহজাদ ভোলা একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর মধ্যে ডায়াবেটিস জনিত সমস্যা ছিল প্রকট। পরিস্থিতি আরও খারাপ হতে থাকে গত দুই মাসে। ডায়াবেটিসের জেরে সৃষ্ট জটিলতার কারণে প্রায় দুই মাস আগে তার একটি পা কেটে বাদ দিতে হয়েছিল।
     
    প্রতিবেদনে আরও বলা হয়, পা হারানোর পর তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটে। সর্বশেষ তিনি তীব্র ফুসফুসের সংক্রমণ এবং কিডনি ফেইলিউরে ভুগছিলেন। এই সম্মিলিত জটিলতাই তার জীবন প্রদীপ নিভিয়ে দিল।
     
    শাহজাদ ভোলা অসংখ্য পাকিস্তানি চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে, ভিলেন চরিত্রে সাবলীল অভিনয় তাকে দিয়েছিলো এক ভিন্ন মাত্রা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ