রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • ভালুকায় প্রবাসীর জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

    ভালুকায় প্রবাসীর জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় এক সৌদি প্রবাসীর বসতভিটা ও পারিবারিক কবরস্থানের জমি দখলের চেষ্টা এবং ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। 

    এ ঘটনায় প্রবাসী আনছারুল হক (৪০) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযুক্তরা হলেন, রাজৈ এলাকার মৃত আত্তস আলীর ছেলে আঃ আজিজ মন্ডল (৬০), মৃত আঃ কাদেরের ছেলে লিটন মন্ডল (৪৮), মৃত আঃ রহমানের ছেলে ইসমাইল হোসেন মেঘু (৫৮), মন্নাছের ছেলে আঃ খালেক (৫৩), মৃত রজব আলীর ছেলে রফিকুল ইসলাম রবি (৫০), আঃ খালেকের ছেলে সবুজ (৩৩), মৃত আঃ রহমানের ছেলে নবি হোসেন (৫২), ইসমাইল হোসেন মেঘুর ছেলে সোহেল মিয়া (৩৫), মৃত মন্নাছের ছেলে আঃ মালেক (৫১), এবং মৃত আঃ রহমানের ছেলে মনির হোসেন (৪৮)।

    অভিযোগে বলা হয়, দীর্ঘ ২৫ বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবনযাপন করছেন আনছারুল হক। দেশে না থাকার সুযোগে বিবাদীরা তার বসতভিটা ও কবরস্থানের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। ছয় মাস আগে দেশে এসে তিনি জমিতে পাকা বাউন্ডারি নির্মাণ শুরু করলে অভিযুক্তরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

    গত ২৪ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা প্রবাসীর বাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং নির্মাণাধীন বাউন্ডারির পিলার ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় বাধা দিলে প্রবাসী ও তার পরিবারকে হত্যার হুমকিও দেয় তারা।

    অভিযুক্ত আঃ আজিজ মন্ডল অভিযোগ অস্বীকার করে জানান, "সব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। চাঁদা দাবি বা বাউন্ডারি ভাঙচুরের ঘটনা ঘটেনি।"

    এ বিষয়ে প্রবাসী আনছারুল হক আশঙ্কা প্রকাশ করেছেন, যেকোনো সময় বিবাদীরা তার পরিবার ও সম্পত্তির ক্ষতি করতে পারে।

    ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, "অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কাগজপত্রসহ দুইপক্ষকে থানায় ডাকা হয়েছিল। আনছারুল হক হাজির হলেও অভিযুক্তরা আসেনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন