বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত

    মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেহেরপুরে একটি ক্লাবের উদ্বোধন উপলক্ষে আয়োজন করা জেমসের কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশাসনের অনুমতি না মেলায় অনুষ্ঠানটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। এর ফলে কনসার্টের প্রচারণা বন্ধ করা হয়েছে এবং টিকিট বিক্রি থেমে গেছে।

    ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর থেকেই কনসার্টসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রয়েছে। মাত্র তিন দিন টিকিট বিক্রি হয়েছিল, তাও সীমিত সংখ্যক। ক্রেতাদের নাম ও ফোন নম্বর ইতিমধ্যে সংরক্ষণ করা হয়েছে।

    ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট রিফান্ডের সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে এবং সে সময় গণমাধ্যমকে উপস্থিত রাখারও আশ্বাস দেওয়া হয়েছে।

    তারা আরও সতর্ক করে বলেছে, ২৫ সেপ্টেম্বরের পর থেকে কনসার্টের কোনো টিকিট বিক্রি হয়নি। কেউ যদি এখনো কনসার্টের নামে টিকিট বিক্রি করে, তা প্রতারণা ছাড়া আর কিছু নয়। এ বিষয়ে সূর্য ক্লাব কোনো দায় নেবে না। তাই কাউকে টিকিট না কেনার আহ্বান জানিয়েছে তারা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ