বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ১৪ মাসে কলকাতায় যাননি মিথিলা

    ১৪ মাসে কলকাতায় যাননি মিথিলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শারদীয় দুর্গোৎসবের মধ্যেই টলিপাড়ায় জমজমাট উৎসবের আমেজ বিরাজ করছে। এই সময়ে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। পূজার সপ্তমীতে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর একাধিক ছবি প্রকাশ্যে আসতেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে—সৃজিত নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন! ছবিতে দেখা যায়, পূজা মণ্ডপে একসঙ্গে হাজির এই দুজন। মিলিয়ে পরেছেন পোশাক, একে অপরের দিকে তাকিয়ে হাসছেন, আর সৃজিতকে দেখা গেছে সুস্মিতার ছবি তুলতে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবির ক্যাপশনে নির্মাতার লেখা—‘শুভ সপ্তমী’।

    অন্যদিকে, একই সময়ে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের এক পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন তিনি। মিথিলার ভাষায়, ‘২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। কারণ আমার ভিসা নেই।’

    এই বক্তব্য ঘিরেই নতুন প্রশ্ন উঠেছে—তাহলে কি সৃজিত-মিথিলার সম্পর্কে সত্যিই ভাঙন ধরেছে?

    জনসভায় প্রাণহানি: বিজয়ের দলের তিন নেতার বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্তার ১জনসভায় প্রাণহানি: বিজয়ের দলের তিন নেতার বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্তার ১
    মিথিলার কাছে সরাসরি জানতে চাওয়া হয়—সৃজিত এখনও তাঁর স্বামী কি-না। কিছুটা এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘এটা যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।’ তবে আবার যোগ করেন, ‘হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।’

    এমন মন্তব্য আর পরিস্থিতির ফাঁক গলে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। কেউ বলছেন ‘সম্পর্কের টানাপোড়েন চরমে’, আবার কেউ ধারণা করছেন ‘দুজনের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে’।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন