বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • বিয়ের ২০ বছর পর প্রিয় দম্পতির সংসার ভাঙল

    বিয়ের ২০ বছর পর প্রিয় দম্পতির সংসার ভাঙল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিকোল কিডম্যান ও কিথ আরবান হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি এর বিবাহ বিচ্ছেদ হয়েছে। প্রায় ২০ বছরের সম্পর্কে বিচ্ছেদ ঘটল তাদের।

    তাদের বিচ্ছেদের খবরটি পিপল ম্যাগাজিন নিশ্চিত করেছে। অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যানের বয়স ৫৮, অন্যদিকে কান্ট্রি গানের জনপ্রিয় শিল্পী কিথ আরবানের বয়স ৫৭ বছর। ২০০৬ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির রয়েছে দুই মেয়ে। ১৭ বছর বয়সী সানডে রোজ এবং ১৪ বছর বয়সী ফেইথ মার্গারেট।

    বিচ্ছেদের এই কঠিন সময়ে নিকোলের পাশে তার বোন আন্টনিয়া কিডম্যান দাঁড়িয়েছেন বলে পিপল-এর এক বিশেষ সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানায়, ‘নিকোল এই বিচ্ছেদ চাননি। তিনি সম্পর্কটি টিকিয়ে রাখতে চেয়েছিলেন।’
     
    প্রথম দিকে টিএমজেড এই বিচ্ছেদের খবর প্রকাশ করে। তাদের সূত্র অনুসারে, গ্রীষ্মের শুরু থেকেই নাকি এই তারকা জুটি আলাদা বসবাস করছেন।
     
    উল্লেখ্য, সাবেক স্বামী টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর কিথ আরবানকেই ‘গভীর ভালোবাসা’ এবং ‘ফিরে আসার ঠিকানা’ বলে উল্লেখ করেছিলেন নিকোল। এমনকি চলতি বছরের ২৫ জুন বিবাহবার্ষিকীতেও নিকোল ইনস্টাগ্রামে কিথের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘শুভ বার্ষিকী সোনা।’


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন