বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • থামায় রাশমিকা মান্দানার নতুন রূপ

    থামায় রাশমিকা মান্দানার নতুন রূপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে বলিউডে ক্রেজের শীর্ষে রয়েছেন রাশমিকা মান্দানা। অধিকাংশ সময়ই তাকে সাধারণ বা ঘরোয়া মেয়ের চরিত্রে দেখা গেছে। তবে এবার সেই চেনা ধারার বাইরে বেরিয়ে এলেন রাশমিকা। দীনেশ বিজন প্রযোজিত ‘থামা’ নামের ভৌতিক ছবিতে তিনি দর্শকদের সামনে নতুন এবং আবেদনময়ী রূপে হাজির হয়েছেন।

    নতুন আইটেম গানে রাশমিকার সাহসী লুক নিয়ে ভক্তদের উন্মাদনা

    সোমবার  রাতে প্রকাশিত হয়েছে সিনেমাটির নতুন গান ‘তুম মেরে না হুয়ে’। আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বাঁধা গানটিতে পাওয়া গেছে আবেদনময়ী রাশমিকাকে।  গানটিতে রাশমিকার এই সচকিত উপস্থিতি অনেককে চমকে দিয়েছে। অনেক ভক্ত আবার গানে অভিনেত্রীর পারফরমেন্সের প্রশংসা করেছেন। গানটিতে রাশমিকার উপস্থিতি অনেককে চমকে দিয়েছে, অনেক ভক্ত আবার গানে অভিনেত্রীর পারফরমেন্সের প্রশংসা করেছেন।  কেউ আবার রাশমিকার গানটির তুলনা করছেন ‘স্ত্রী ২’ সিনেমার আলোচিত হিট গান ‘আজ কি রাত’-এর সঙ্গে। 

    ‘থামা’ ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের নতুন সিনেমা। রাশমিকা ও আয়ুষ্মান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, পরেশ রাওয়াল।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ