বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি জেন আলফা’র আন্দোলনে সরব ভারত, স্কুলের উন্নয়নে রাজপথে খুদে শিক্ষার্থীরা ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত বাংলাদেশের ক্রিকেটে কোকোর অবদান চিরস্মরণীয়: রুমন ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের’ প্রচারণা ভিত্তিহীন: পুলিশ মেসির প্রত্যাবর্তনের রাতেও লিগস কাপ থেকে ছিটকে গেল মিয়ামি আর্কটিকে ‘আইসব্রেকার অব নলেজ’-এর বৈজ্ঞানিক উদ্যোগ, যুব উৎসবের প্রতি সংহতি জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন রক্ষায় কঠোর আইন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে অগ্রগতি নেই: ইরান
  • শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামানোর চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

    শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামানোর চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য আমদানিতে আরোপিত ২০ শতাংশের পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামানোর লক্ষ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

    মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভার পরে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানিয়েছেন।

    বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আমাদের আলোচনা চলছে। ২০ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করার জন্য সরকারের সব মহল থেকে সম্মিলিত প্রচেষ্টা চালানো হচ্ছে।

    তবে তিনি সতর্ক করে বলেন যে, এটি নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে।

    তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ যেসব পদক্ষেপ নিয়েছে, তার ফলে শুল্ক কমার সম্ভাবনা দেখা যাচ্ছে।

    বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো বাণিজ্যিক চুক্তি হয়নি। তবে এ মাসের শেষে একটি চুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছে। এই চুক্তির খসড়া তৈরির কাজ করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)।

    এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির কোনো তারিখ এখনও পাওয়া যায়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ