বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি জেন আলফা’র আন্দোলনে সরব ভারত, স্কুলের উন্নয়নে রাজপথে খুদে শিক্ষার্থীরা ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত বাংলাদেশের ক্রিকেটে কোকোর অবদান চিরস্মরণীয়: রুমন ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের’ প্রচারণা ভিত্তিহীন: পুলিশ মেসির প্রত্যাবর্তনের রাতেও লিগস কাপ থেকে ছিটকে গেল মিয়ামি আর্কটিকে ‘আইসব্রেকার অব নলেজ’-এর বৈজ্ঞানিক উদ্যোগ, যুব উৎসবের প্রতি সংহতি জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন রক্ষায় কঠোর আইন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে অগ্রগতি নেই: ইরান
  • চালের দাম বৃদ্ধিতে জুলাইয়ে মূল্যস্ফীতি বেড়েছে: গভর্নর

    চালের দাম বৃদ্ধিতে জুলাইয়ে মূল্যস্ফীতি বেড়েছে: গভর্নর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাজারে চালের মূল্য বৃদ্ধির ফলে গত জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আমদানি নীতিতে প্রয়োজনীয় সংস্কার আনা উচিত।

    মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

    তিনি তখন কৃষি খাতে ঋণ সম্প্রসারণের আহ্বান জানান। চলতি অর্থবছরে ৩৯ হাজার কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্য স্থির করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যমাত্রা বিদায়ী অর্থবছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি।

    গত অর্থবছরে নির্ধারিত ৩৮ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৭ হাজার ৩২৬ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, কৃষি উৎপাদন বাড়ানোর মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই ঋণ প্রবাহ বিবেচনায় নেয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ