বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি জেন আলফা’র আন্দোলনে সরব ভারত, স্কুলের উন্নয়নে রাজপথে খুদে শিক্ষার্থীরা ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত বাংলাদেশের ক্রিকেটে কোকোর অবদান চিরস্মরণীয়: রুমন ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের’ প্রচারণা ভিত্তিহীন: পুলিশ মেসির প্রত্যাবর্তনের রাতেও লিগস কাপ থেকে ছিটকে গেল মিয়ামি আর্কটিকে ‘আইসব্রেকার অব নলেজ’-এর বৈজ্ঞানিক উদ্যোগ, যুব উৎসবের প্রতি সংহতি জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন রক্ষায় কঠোর আইন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে অগ্রগতি নেই: ইরান
  • মঙ্গলবার বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট

    মঙ্গলবার বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন ডিজাইনের ১০০ টাকার নোট আগামী মঙ্গলবার (১২ আগস্ট) থেকে চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    নতুন নোটে সামনে বাগেরহাটের যাট গম্বুজ মসজিদের ছবি এবং পিছনে সুন্দরবনের চিত্রাবলী স্থান পেয়েছে। নীল রঙের এই নোটে শাপলার ছবি ফুটে উঠেছে।

    এখন পর্যন্ত নতুন ডিজাইনের ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোট।

    এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর।

    নতুন নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা নকল প্রতিরোধে সহায়ক হবে। তবে পুরোনো নোটও চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    এর আগে গত জুনে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা নতুন নকশা ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ