সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত

     মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া তিন বাংলাদেশিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

    শনিবার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমানের আদালত এ নির্দেশ দেন।

    বিমানবন্দর থানার প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) বখতিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

    এর আগে শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ প্রধান খালিদ ইসমাইল জানান, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় এবং দেশে ফেরার পর তাদের আটক করে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়।

    মালয়েশিয়া পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিরা সিরিয়া ও বাংলাদেশে আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে অর্থ সহায়তা দিতেন। তারা আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই-ওয়ালেট ব্যবহার করে অর্থ পাঠাতেন। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে জঙ্গি মতবাদ প্রচার ও আরও বাংলাদেশিকে এই চক্রে যুক্ত করার চেষ্টা করতেন।

    খালিদ ইসমাইল আরও জানান, আটক ৩৬ জনের মধ্যে ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে, বাকিরা মালয়েশিয়ায় পুলিশি হেফাজতে রয়েছেন। গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, এই জঙ্গি নেটওয়ার্কে ১০০ থেকে ১৫০ জন পর্যন্ত সদস্য থাকতে পারে।

    প্রসঙ্গত, ২০১৬ সালে কুয়ালালামপুরে আইএস সংশ্লিষ্ট এক বিস্ফোরণের পর মালয়েশিয়া সরকার জঙ্গিবিরোধী পদক্ষেপে কঠোর অবস্থান নেয় এবং এখন পর্যন্ত শতাধিক সন্দেহভাজনকে আটক করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ