সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় সাত আসামি ট্রাইব্যুনালে হাজির

    আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় সাত আসামি ট্রাইব্যুনালে হাজির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছাত্র-জনতার চলমান আন্দোলনের মধ্যে আশুলিয়ায় সংঘটিত গণহত্যা এবং ছয়জনকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

    বুধবার (২ জুলাই) সকালে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দুই পুলিশ কর্মকর্তা—আবদুল্লাহ হিল কাফি এবং মো. শহিদুল ইসলাম।

    তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচিত এ মামলার তদন্ত শেষ হয়েছে। বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) দাখিল করবে প্রসিকিউশন। এর আগে, ১৯ জুন তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। সেই প্রতিবেদনের ভিত্তিতে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ মোট ১৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।

    ঘটনার পটভূমিতে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে ৫ জন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। এরপর ওই ৫ জনের মরদেহ ও আহত ব্যক্তিকে পুলিশ একটি ভ্যানে তোলে। পরে ভ্যান থেকে সরিয়ে একটি গাড়িতে বসিয়ে তাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

    মর্মান্তিক ওই ঘটনায় শহীদ হয়েছেন—সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। আরও একজনের পরিচয় এখনও অজ্ঞাত।

    ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন বাদীপক্ষ। এরপর তদন্ত ও অনুসন্ধানের মাধ্যমে মোট ১১ জনের নাম চূড়ান্ত করে প্রসিকিউশন। তাদের মধ্যে ৮ জন কারাগারে রয়েছেন এবং বুধবার তাদের মধ্য থেকে ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    আসামিদের তালিকা: মুহাম্মদ সাইফুল ইসলাম (সাবেক সংসদ সদস্য), মো. শহিদুল ইসলাম (সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল), আবদুল্লাহ হিল কাফি (সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা জেলা), এ এফ এম সায়েদ রনি (সাবেক ওসি, আশুলিয়া থানা), মো. আরাফাত হোসেন (সাবেক পরিদর্শক, ডিবি উত্তর), আবদুল মালেক (সাবেক উপ-পরিদর্শক, আশুলিয়া থানা), আরাফাত উদ্দীন, শেখ আবজালুল হক, বিশ্বজিৎ সাহা, কামরুল হাসান (সাবেক উপ-পরিদর্শকরা), মুকুল চোকদার (সাবেক কনস্টেবল)।

    মামলার তদন্ত প্রতিবেদনে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে গুলি করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ