সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ: আপিলের শুনানি ১৬ জুলাই

    অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ: আপিলের শুনানি ১৬ জুলাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ১৬ জুলাই দিন নির্ধারণ করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

    মঙ্গলবার (১ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই শুনানির তারিখ ধার্য করেন।

    আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহসিন রশিদ।

    গত ১৩ জানুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে রায় দেন হাইকোর্ট। রায়ে রাষ্ট্রপতির রেফারেন্সের পর সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে বলে উল্লেখ করা হয়। 

    রায়ে হাইকোর্ট বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইন মেনে জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে গঠিত হয়েছে।

    পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন রিটকারী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ