বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন
  • ডিআইইউতে ‘জলরাজনীতি ও জলবায়ু পরিবর্তন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    ডিআইইউতে ‘জলরাজনীতি ও জলবায়ু পরিবর্তন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ভূমিকা, চ্যালেঞ্জ ও কৌশল: ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) “জলরাজনীতি ও জলবায়ু পরিবর্তন” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে সি এইচ টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, পিপস মহিলা কল্যাণ সংস্থা এবং ডিআইইউ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেল।

    বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডিআইইউ বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ড. রমিত আজাদ।

    এসময় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন এবং জল ও জলবায়ু সংশ্লিষ্ট নীতিকৌশল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন