বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ
  • ৭-০ গোলের জয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ নারী দল

    ৭-০ গোলের জয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ নারী দল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা, তবে তা একেবারেই হালকাভাবে নেয়নি পিটার বাটলারের শিষ্যরা। ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ম্যাচে দাপুটে খেলায় ৭-০ গোলের বিশাল জয় নিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্ব শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা।

    এই বাছাইয়ে মোট আটটি গ্রুপে ভাগ হয়ে খেলা হয়। প্রতিটি গ্রুপের শীর্ষ দলই জায়গা করে নিয়েছে আগামী বছরের মূল পর্বে। বাংলাদেশ ছিল 'সি' গ্রুপে। তিন ম্যাচে টানা জয় তুলে নিয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় দলটি। এই তিন ম্যাচে দলটি করেছে ১৬ গোল, হজম করেছে মাত্র একটি, সেটিও শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে।

    পূর্ববর্তী দুটি আসরের বাছাইপর্বে জয়শূন্য থাকা বাংলাদেশ নারী দলের জন্য এবারের সাফল্য এক ঐতিহাসিক অগ্রগতি। বিশেষ করে অভিজ্ঞ ও ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মিয়ানমারকে হারানো ছিল উল্লেখযোগ্য সাফল্যের একটি মাইলফলক।

    আজকের ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধেই গোলবন্যা বইয়ে দেয়। মাত্র ৩ মিনিটে স্বপ্না রানী গোল করে এগিয়ে নেন দলকে। এরপর ৬ ও ১৩ মিনিটে দুটি গোল করেন শামসুন্নাহার জুনিয়র। ১৬ থেকে ২০ মিনিটের মধ্যে আরও তিনটি গোল করেন মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা এবং তহুরা খাতুন। ৪২ মিনিটে ঋতুপর্ণা তাঁর দ্বিতীয় গোল করে স্কোরলাইন দাঁড় করান ৭-০। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও ম্যাচটি ছিল একতরফা নিয়ন্ত্রণে।

    এর আগে প্রথম ম্যাচেও বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। ধারাবাহিকভাবে দুই ম্যাচে একই ব্যবধানে জয় এনে দলটি জানিয়েছে তাদের শক্ত উপস্থিতির বার্তা।

    ম্যাচ শেষে বাফুফে জানিয়েছে, দলটি আগামীকালই মিয়ানমার থেকে দেশে ফিরবে এবং মধ্যরাতেই ফুটবলারদের জন্য সংবর্ধনার আয়োজন থাকবে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন