মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • জাতীয় দলের ভরাডুবিতে কোচকে দায়ী, পদত্যাগ চান বাফুফে নেতা

    জাতীয় দলের ভরাডুবিতে কোচকে দায়ী, পদত্যাগ চান বাফুফে নেতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগের দাবি তুলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন।

    শনিবার রাজধানীর রাওয়া কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই কোচের অধীনে আমাদের দল বারবার ব্যর্থ হচ্ছে। ফুটবলের উন্নতির জন্য এখন পরিবর্তন প্রয়োজন। ক্যাবরেরাকে দিয়ে আর হবে না। আমি তার পদত্যাগ দাবি করছি।”

    শাহিন আরও বলেন, “দল মাঠে ভালো পারফরম্যান্স করতে পারছে না, পরিকল্পনার ঘাটতি স্পষ্ট। একটি জাতীয় দলের কোচের কাছে আমরা আরও পেশাদারিত্ব আশা করি। কিন্তু দুঃখজনকভাবে ক্যাবরেরা সেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না।”

    তিনি অভিযোগ করেন, বাফুফের অভ্যন্তরীণ কিছু সিদ্ধান্ত ও টিম ম্যানেজমেন্টের দুর্বলতা ফুটবলের অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। “একটি টেকসই ও ফলপ্রসূ ফুটবল কাঠামো গড়ে তুলতে হলে দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে হবে”— বলেন শাহিন।

    গত কিছু মাস ধরেই বাংলাদেশ জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে। সম্প্রতি বিশ্বকাপ বাছাই পর্বে বাজে ফলাফলের পর কোচ ক্যাবরেরার ওপর চাপ আরও বেড়েছে।

    দায়িত্ব গ্রহণের আট মাস পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনের আয়োজন করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন কমিটি। শনিবার রাজধানীর এক ভেন্যুতে অনুষ্ঠিত এই আয়োজনে কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা ও এখন পর্যন্ত কার্যক্রম নিয়ে কথা বলেন নেতারা।

    সংবাদ সম্মেলনে বাফুফের নির্বাহী কমিটির ২১ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ জন। তারা দেশের ফুটবল উন্নয়নে নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন এবং আগামী ছয় মাসে কী কী পরিবর্তন আনা হবে, তারও রূপরেখা দেন।

    তবে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে জাতীয় দলের পারফরম্যান্স ও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলের পরাজয় দলীয় কৌশল নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

    অনেকেই মনে করছেন, স্প্যানিশ কোচ ক্যাবরেরার কৌশলগত ভুলের কারণেই এমন হারের মুখে পড়েছে বাংলাদেশ। এমনকি তার কোচিং দক্ষতা নিয়েও উঠেছে বিতর্ক। দলের ভেতর থেকেও একাধিক সদস্য ক্যাবরেরার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে।

    এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক কর্মকর্তা বলেন, “জাতীয় দল বারবার ব্যর্থ হচ্ছে। কোচের কৌশলে ধারাবাহিকতা নেই। বিষয়টি ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ