মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলার মাস্তানতুয়োনো এবার রিয়ালে

    আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলার মাস্তানতুয়োনো এবার রিয়ালে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাত্র ১৭ বছর বয়সেই আর্জেন্টাইন ফুটবলে রেকর্ড গড়লেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তরুণ এই মিডফিল্ডারকে দলে নিতে বিশাল অঙ্কের অর্থ ঢেলেছে ইউরোপের জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রিভার প্লেট থেকে মাস্তানতুয়োনোকে কিনতে স্প্যানিশ ক্লাবটি গুনেছে ৪৫ মিলিয়ন ইউরো—যা ক্লাবটির ইতিহাসে কোনো খেলোয়াড়ের জন্য পাওয়া সর্বোচ্চ ট্রান্সফার ফি।

    এই চুক্তির মাধ্যমে মাস্তানতুয়োনো এখন আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে দামী দলবদল করা ফুটবলার। বয়স কম হলেও প্রতিভায় বড় আশা দেখছে রিয়াল, তাই এত বড় বিনিয়োগ করতে পিছপা হয়নি তারা।

    ২০৩১ সাল পর্যন্ত ছয় বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে যুক্ত হচ্ছেন আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। আগামী ১৪ আগস্ট তার ১৮তম জন্মদিন পূর্ণ হবে, এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ ক্লাবে যোগ দেবেন।

    মাত্র ১৭ বছর বয়সেই রিভার প্লেটের প্রথম দলে নিয়মিত খেলা শুরু করেন মাস্তানতুয়োনো। আর্জেন্টাইন সুপারকাপ জয়েরও অংশ ছিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে বোকা জুনিয়র্সের বিপক্ষে ঐতিহাসিক সুপার ক্লাসিকো ডার্বিতে গোল করে রিভার প্লেটের জার্সিতে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়েন এই তরুণ ফুটবলার।

    আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডও তার দখলে। ৬ জুন চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৮৪তম মিনিটে থিয়াগো আলমাদারকে বদলি হিসেবে নামেন মাস্তানতুয়োনো। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর ৯ মাস ২২ দিন, যা তাকে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গড়েছিল।

    মাস্তানতুয়োনোর আগের সর্বকনিষ্ঠ রেকর্ডধারী ছিলেন আনহেল ডি মারিয়া, যিনি ২০১০ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। এই গ্রীষ্মে রিয়ালের জন্য মাস্তানতুয়োনো হচ্ছে তৃতীয় বড় কেনা; এর আগে তারা লিভারপুল থেকে ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড এবং বোর্নমাউথ থেকে ডিন হুয়িসেনকে দলে যুক্ত করেছে।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ