বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন?
  • ক্লাব বিশ্বকাপের পর্দা উঠছে কাল, দেখে নিন কারা কার বিপক্ষে মাঠে নামবে

    ক্লাব বিশ্বকাপের পর্দা উঠছে কাল, দেখে নিন কারা কার বিপক্ষে মাঠে নামবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব ফুটবলের আরেকটি জমকালো আসর বসতে চলেছে যুক্তরাষ্ট্রে। আগামীকাল পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপের ২১তম সংস্করণের। এবার ৩২টি ক্লাব অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়, যাদের ভাগ করা হয়েছে ৮টি গ্রুপে।

    উদ্বোধনী দিনেই মাঠে গড়াবে আলোচিত এক ম্যাচ—যেখানে মুখোমুখি হবে আফ্রিকান জায়ান্ট আল আহলি ও যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগে আলো ছড়ানো লিওনেল মেসির ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়েই শুরু হবে বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টের লড়াই।

    রোববার, ১৫ জুন—বাংলাদেশ সময় ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাচ্ছে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মায়ামি ও আফ্রিকার অন্যতম সফল ক্লাব আল আহলি। উত্তেজনার সূচনা ঘটিয়ে এগিয়ে যাবে ফুটবল বিশ্বকাপের আদলে গড়া এই ক্লাব টুর্নামেন্ট।

    এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২টি দল, যাদের ভাগ করা হয়েছে ৮টি গ্রুপে। প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। গ্রুপপর্ব শেষ হবে ২৭ জুন। এরপর মাত্র দুই দিনের বিরতি, ২৯ জুন থেকেই মাঠে গড়াবে শেষ ষোলো পর্বের লড়াই, চলবে ২ জুলাই পর্যন্ত।
    কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ ও ৬ জুলাই, আর দুই সেমিফাইনাল নির্ধারিত রয়েছে ৯ ও ১০ জুলাই।
    সব উত্তেজনার অবসান ঘটবে ১৪ জুলাই, নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল।

     ক্লাব বিশ্বকাপ ২০২৫ – গ্রুপ বিন্যাস
    গ্রুপ এ:
    ইন্টার মায়ামি (যুক্তরাষ্ট্র), আল আহলি (মিশর), এফসি পোর্তো (পর্তুগাল), এসই পালমেইরাস (ব্রাজিল)

    গ্রুপ বি:
    প্যারিস সেন্ট জার্মেই (ফ্রান্স), অ্যাতলেটিকো মাদ্রিদ (স্পেন), বোতাফোগো (ব্রাজিল), সিয়াটেল সাউন্ডার্স (যুক্তরাষ্ট্র)
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ