মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • শ্রীলঙ্কায় প্রস্তুত টাইগার শিবির, যোগ দিলেন শান্ত-মিরাজরাও

    শ্রীলঙ্কায় প্রস্তুত টাইগার শিবির, যোগ দিলেন শান্ত-মিরাজরাও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ, যা ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। সিরিজের সূচনা হবে দুই ম্যাচের টেস্ট দিয়ে। এই টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল ধাপে ধাপে শ্রীলঙ্কা যাত্রা শুরু করেছে। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার প্রথম দফায় ১০ জন ক্রিকেটার পৌঁছেছেন লঙ্কা দ্বীপে।

    শুক্রবার দ্বিতীয় দফায় শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ দলের বাকি ক্রিকেটার ও কোচিং স্টাফ। দুপুরে দেশ ছাড়ার পর বিকেলে লঙ্কান মাটিতে পা রাখেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজসহ দলের অন্য সদস্যরা। সফরের আগে শেষ কয়েকদিন মিরপুরে অনুশীলন ক্যাম্প করে প্রস্তুতি নিয়েছে টাইগাররা।

    এরই মধ্যে টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকা এবাদত হোসেন এই দলে ফিরেছেন প্রায় দুই বছর পর। আগের মতোই টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, আর তার ডেপুটি হিসেবে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

    বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
    নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ