মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুই দলের ব্যাটিং বিপর্যয়, এগিয়ে অস্ট্রেলিয়া

    চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুই দলের ব্যাটিং বিপর্যয়, এগিয়ে অস্ট্রেলিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাট হাতে মুখ থুবড়ে পড়েছে দুই দলই। প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স ১৩৮ রানে ৫ উইকেট নিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন।

    এর আগে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে। বুধবার শুরু হওয়া ম্যাচে তারা প্রথম দিনেই ৫৬.৪ ওভারে ২১২ রানে অলআউট হয়ে যায়। কাগিসো রাবাদার আগুনঝরা বোলিংয়ে অজিরা দিশেহারা হয়ে পড়ে। রাবাদা ৫ উইকেট এবং মার্কো জেনসেন ৩ উইকেট শিকার করেন।

    ফাইনালের শুরুতেই দুই দলের এমন ব্যাটিং বিপর্যয়ে ম্যাচে উত্তেজনা বাড়ছে কয়েকগুণ।

    জবাবে ব্যাটিংয়ে নেমে গতকাল প্রথম দিনের শেষ বিকালে ৪৩ রান তুলতেই প্রথম সারির ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দক্ষিণ আফ্রিকা।

    আজ মধ্যাহ্নভোজের ঠিক পরপরই ৫৭.১ ওভারে ১৩৮ রানে অলআউট হয় প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স ১৮.১ ওভারে মাত্র ২৮ রানে ৬ উইকেট শিকার করেন।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ