মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত, রেফারি ও স্ত্রীর ফেসবুক লক

    বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত, রেফারি ও স্ত্রীর ফেসবুক লক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছেন ম্যাচ রেফারি ক্লিফোর্ড দায়পুয়াত। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শেষ মুহূর্তে বাংলাদেশকে একটি সম্ভাব্য পেনাল্টি না দেওয়ায় সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

    এই ঘটনার জেরে রেফারি ক্লিফোর্ড ও তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ প্রতিক্রিয়ার শিকার হন। ফলে ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় তারা নিজেদের ফেসবুক প্রোফাইল লক করে দিয়েছেন।

    সোমবার (১০ জুন) সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিমকে ডি বক্সের ভেতর সিঙ্গাপুরের ইরফান নাজিব ফাউল করলে পেনাল্টির আবেদন করা হয়। তবে সেই আবেদনে সাড়া দেননি রেফারি দায়পুয়াত। সামাজিক যোগাযোগমাধ্যমে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হয়েছে।

    সমালোচনা থেকে দায়পুয়াত ও তার স্ত্রী কেসা রুথ দুজনের ওপর শুরু হয় ব্যক্তিগত আক্রমণ। সেটা এতটাই তিক্ত পর্যায়ে চলে যায় যে রেফারি ও তার স্ত্রী প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন। দায়পুয়াত, রুথ দুজনের ফেসবুক আইডিতে গেলে দুজনের প্রোফাইলে লক দেখা যায়। অনলাইনে ভক্ত-সমর্থকদের আক্রমণ থেকে বাঁচতেই মূলত এমনটা করেছেন রেফারি ও তার স্ত্রী।

    রেফারির বিতর্কিত সিদ্ধান্তে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ