মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ভিনিসিয়ুসের একমাত্র গোলে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয়

    ভিনিসিয়ুসের একমাত্র গোলে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্লাবে দুর্দান্ত হলেও জাতীয় দলে অনেকটাই নিষ্প্রভ ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পর যেন বদলে গেল চিত্র। আনচেলত্তির অধীনেই ব্রাজিলের হয়ে প্রথমবার গোল পেলেন ভিনিসিয়ুস—আর সেই গোলেই প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে সেলেসাওরা।

    ঘরের মাঠে খেলা এই ম্যাচ ছিল আনচেলত্তির ব্রাজিল কোচ হিসেবে অভিষেক। প্রথমার্ধের শেষ মুহূর্তে, ৪৪ মিনিটে ম্যাথিয়াস কুনহার কাটব্যাক পাস থেকে ডি-বক্সে জটলার মধ্যেই গোলটি করেন ভিনিসিয়ুস।

    এই জয়ের মধ্য দিয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল (কনমেবল) থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল।


    শুরুতে একাধিক সুযোগ হারালেও আগ্রাসী খেলেছে ব্রাজিল। কুনহার দারুণ বোঝাপড়ায় গোল পায় ভিনিসিয়ুস। দ্বিতীয়ার্ধে গোল না পেলেও বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের পক্ষে। প্যারাগুয়ে কয়েকবার কাউন্টার অ্যাটাকে ব্রাজিলকে চাপে ফেললেও সফল হতে পারেনি।

    শেষদিকে গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও ব্যর্থ হন ব্রাজিলিয়ান স্ট্রাইকাররা। তবে ভিনিসিয়ুসের গোলেই ম্যাচের তিন পয়েন্ট নিশ্চিত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ