মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম ম্যাচে হতাশাজনক ড্র

    আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম ম্যাচে হতাশাজনক ড্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের নতুন যাত্রার শুরুটা প্রত্যাশিত হয়নি। দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচেই গোলশূন্য ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নতুন কোচের অধীনে ভিন্ন কিছু দেখার অপেক্ষায় থাকা ভক্তদের হতাশাই হয়েছে বেশি।

    ইকুয়েডরের ঘরের মাঠে খেলতে নেমে বল দখলে এগিয়ে থাকলেও তেমন কোনো ফলপ্রসূ আক্রমণ গড়তে পারেনি ব্রাজিল। পুরো ম্যাচে তারা মাত্র ৩টি অন টার্গেট শট নিতে সক্ষম হয়। বিপরীতে, স্বাগতিক ইকুয়েডর বেশ কয়েকবার ব্রাজিলের রক্ষণভাগকে ভোগালেও শেষ পর্যন্ত সুযোগ কাজে লাগাতে পারেনি।

    ম্যাচে ব্রাজিল ৩৭৬টি সফল পাস খেললেও তার ৭৫ শতাংশই ছিল নিজেদের অর্ধে। প্রতিপক্ষের অর্ধে তারা খেলেছে মাত্র ৯১টি পাস। অন্যদিকে, ইকুয়েডর ব্রাজিলের অর্ধে খেলেছে ২২২টি পাস, যা ম্যাচে আধিপত্যের দিকটি স্পষ্ট করে দেয়।

    প্রথমার্ধে ব্রাজিলের আক্রমণ ছিল ছন্দহীন ও পরিকল্পনাহীন। দ্বিতীয়ার্ধে রিচার্লিসন ও এস্তেভাওকে বদলি করে মাঠে নামানো হয় গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ম্যাথিউস কুনিয়াকে, তবে তাতেও কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।

    এই ড্রয়ের ফলে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ব্রাজিল, যেখানে ইকুয়েডর দ্বিতীয় স্থানে ২৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে।

    এই পারফরম্যান্সে আনচেলত্তির প্রথম ম্যাচ যেমন জয়শূন্য, তেমনি ব্রাজিলের খেলার ধরনও বড় প্রশ্নের জন্ম দিয়েছে। ভক্তরা এখন দেখার অপেক্ষায়— পরবর্তী ম্যাচগুলোতে কীভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ