মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • আলভারেজ ঝলকে চিলিকে হারিয়ে শীর্ষে আর্জেন্টিনা

    আলভারেজ ঝলকে চিলিকে হারিয়ে শীর্ষে আর্জেন্টিনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছিল আর্জেন্টিনা, তাও আবার ব্রাজিল ও উরুগুয়ের মতো প্রতিপক্ষকে হারিয়ে, মেসিকে ছাড়াই। সেই আত্মবিশ্বাস নিয়েই চিলির বিপক্ষে মাঠে নামে আলবিসেলেস্তেরা। ইনজুরি কাটিয়ে ফিরলেও শুরুতে বেঞ্চেই ছিলেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন এবং কিছু চেনা ঝলক দেখান। তবে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মূলত আর্জেন্টিনার হাতেই, বিশেষ করে হুলিয়ান আলভারেজের চমৎকার পারফরম্যান্সে। চিলি সুযোগ তৈরি করেছিল, এমনকি দুটি শট পোস্টে লেগেও ফিরে আসে, কিন্তু শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হয় তারা। ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

    বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিপক্ষ যখন পয়েন্ট হারাচ্ছে, ঠিক তখনই চ্যাম্পিয়নের মতো দাপট দেখাল আর্জেন্টিনা। চিলির মাটিতে হুলিয়ান আলভারেজের করা একমাত্র গোলে স্বাগতিকদের ১-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিওনেল স্কালোনির দল।

    বাংলাদেশ সময় শুক্রবার সকালে সান্তিয়াগোয় অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক হন হুলিয়ান আলভারেজ। ম্যাচের ১৬ মিনিটে থিয়াগো আলমাদার পাস থেকে গোলটি করেন তিনি। মাঝমাঠ থেকে দ্রুত গতির এক কাউন্টার অ্যাটাকে বল পেয়ে চিলির গোলরক্ষক ব্রায়ান কোর্তেসকে চিপ করে বল জালে পাঠান এই অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড।

    তবে গোল খাওয়ার আগে ম্যাচে প্রথম সুযোগ তৈরি করেছিল চিলিই। চতুর্থ মিনিটে অভিজ্ঞ ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজের নেওয়া শটটি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ছয় মিনিটেই জবাব দিতে পারতেন রদ্রিগো ডি পল, কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

    বিরতির আগ মুহূর্তে আরও একটি সুযোগ পায় আর্জেন্টিনা। ৪৩ মিনিটে তরুণ মিডফিল্ডার নিকো পাজ নিচু শট নিলেও কোর্তেস সহজেই বলটি দখলে নেন।

    দ্বিতীয়ার্ধে গোল করার মতো কিছু সুযোগ তৈরি করেছিল উভয় দল, কিন্তু ফিনিশিংয়ের অভাবে আর কোনো গোল হয়নি। ফলে প্রথমার্ধে পাওয়া একমাত্র গোলেই মাঠ ছাড়ে জয় নিয়ে।

    এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ইতোমধ্যে বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করে ফেলেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    অন্যদিকে, একই দিনে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল গোলশূন্য ড্র করেছে ইকুয়েডরের বিপক্ষে, যা আর্জেন্টিনার অবস্থানকে আরও দৃঢ় করে তুলেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ