মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ঈদের আগের রোজা রেখে অনুশীলনহীন দিনে বিশ্রামে হামজা

    ঈদের আগের রোজা রেখে অনুশীলনহীন দিনে বিশ্রামে হামজা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের পর আজ অনুশীলন নেই বাংলাদেশ ফুটবল দলের। খেলোয়াড়েরা দিন কাটাচ্ছেন হোটেলে রিকভারি সেশন ও আইস বাথে। দলের অন্যতম তারকা হামজা চৌধুরী আজ রোজা রেখেছেন। মুসলিম ধর্মপরায়ণ এই ফুটবলার ইংল্যান্ডে বেড়ে উঠলেও ধর্মাচরণে দৃঢ়।

    দলীয় সূত্রে জানা গেছে, টিম ম্যানেজার আমের খান ও অ্যাটেনডেন্ট মোহাম্মদ মহসিন-ও রোজা রেখেছেন। তাদের ইচ্ছা রয়েছে আগামীকালও রোজা রাখার।

    আগামী ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা, আর ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তাই ঈদের দিনও দলের অনুশীলন হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, সকালে ঈদের নামাজ ও উদযাপন শেষে সন্ধ্যা ৭টায় অনুশীলনে নামবে দল।

    এদিকে আজ দলের সাদা হোম জার্সির ফটোশুট হয়েছে হোটেলেই। আগের ম্যাচে বাংলাদেশ হোম ম্যাচ হলেও লাল অ্যাওয়ে জার্সিতে খেলেছিল।

    আগামীকাল থেকে আবার শুরু হবে মাঠের প্রস্তুতি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ