সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার ব্যবসায় স্বস্তি দিতে বাজেটে কর কাঠামো ঢেলে সাজাচ্ছে সরকার হঠাৎ অসুস্থ দীপু মনি, ঢামেকে চিকিৎসাধীন হিজবুল্লাহর ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে আইডিএফ: ইসরায়েল সৌরবিদ্যুৎ বাড়লে কমবে জ্বালানি ব্যয়, গবেষণায় বড় সাশ্রয়ের চিত্র ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়তে নতুন বাজেট: প্রধানমন্ত্রী
  • ধূমপান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ, অপসারণ দাবি

    ধূমপান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ, অপসারণ দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান নিয়ে কথা-কাটাকাটির জেরে দুই তরুণী শারীরিক হয়রানির শিকার হন। ঘটনাটি ঘটে শনিবার (১ মার্চ)।

    পরদিন সাংবাদিকরা ওই ঘটনার বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বলেন, আমি যতটুকু জেনেছি তারা (দুই তরুণী) নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল।  তারা বাধা দেওয়ায়, তাদের ওপর চা ছুড়ে মেরেছিল।

    তিনি বলেন, পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ।  তাই সবাইকে অনুরোধ করব, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে।

    সোমবার (৩ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টার ওই বক্তব্যের প্রতিবাদে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশে’র ব্যানারে একদল বিক্ষোভকারী লালমাটিয়ার ওই জায়গায় বিক্ষোভ প্রদর্শন করে।

    সেখানে তারা দুই তরুণী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদ জানান।

    পরে তারা মিছিল সহকারে লালমাটিয়া এলাকা প্রদক্ষিণ শেষে জড়ো হন জাতীয় সংসদ ভবন এলাকায়।  সেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কুশপুত্তলিকা দাহ করেন।

    সেখান থেকে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করেন বিক্ষোভকারীরা।  

    সূত্র: বিবিসি

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন